মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাপের কামড়ে নুসরাত নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এঘটনা ঘটে। সে একই উপজেলার কুসুমপুর গ্রামের ধলু মিয়ার মেয়ে।
স্বজনরা জানায়, নানার বাড়িতে বেড়াতে এসে ঘরের ভিতরে চৌকির সাথে জানালায় পা দিয়ে খেলা করতে থাকে এসময় খাটের নিচ থেকে সাপ এসে পায়ে কামড় দিলে শিশুটির চিৎকার শুনে স্বজনরা এসে দেখে সাপে কামড় দিয়েছে। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. বদিউজ্জামান বলেন, দুপুর ১ টায় হাসপাতালে সাপের কামড়ের একটি শিশু নিয়ে এসেছিল স্বজনরা। তখন কর্তব্যরত চিকিৎসক দেখার পরে তাকে মৃত ঘোষণা করে।
বার্তা বাজার / ডি.এস