ঝিনাইদহের শৈলকুপায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সখিনা খাতুন (৪০) ও বৃদ্ধা মমতা রাণী সাহা (৮৪) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার ও সোমবার পৌর এলাকার কবিরপুরে তাদের মৃত্যু হয়। মৃত গৃহবধূূ ওই গ্রামের আব্দুর রশীদের স্ত্রী ও বৃদ্ধা ডাঃ অলোক কুমার সাহার মাতা।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, গৃহবধূ সখিনা করোনা উপসর্গ নিয়ে শৈলকুপা হাসপাতাল ও বৃদ্ধা মমতা রানী সাহা ঝিনাইদহ সদর হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি ছিল। রোববার সকালে গৃহবধূর অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে রের্ফাড করা হয়। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়। অপরদিকে বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়। উভয়ের শরীরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট ছিল।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনায় আক্রান্ত মৃত দুই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি সৎকার করেছে।
এদিকে ঝিনাইদহে সোমবার নতুন করে আরও ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
বার্তা বাজার / ডি.এস