হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সাথে পাজেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ মারা যান।

নিহত অন্যরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলা সুমন মিয়ার মেয়ে আখি(২০)। অন্য জনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ৩ জনের মধ্যে এক নারীর অবস্থা আশংকা জনক। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল আলম জানান, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা মেট্রো ঘ- ১১- ২০১৫) নয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়ীতে থাকা ২ জন মারা যান।

মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ৩ জন কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জন কে মৃত ঘোষণা করা হয়। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে।

অপর আহত ৩ জনের মধ্যে পাজেরো গাড়ীতে থাকা মাগরিফাত মিম ওরফে নৈরিন তিনিও ঢাকার তালতলার বাসিন্দা। ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের নিচে ঢুকে পড়া পাজেরো গাড়ী কেটে হতাহতদের উদ্ধার করেন। শায়েস্তাগঞ্জ হ্ইাওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর