নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘন্টা পর বলেশ্বর নদ থেকে জুনায়েদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জুনায়েদ বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের ভ্যানচালক আক্তারুল মাঝির একমাত্র সন্তান।
একমাত্র সন্তানকে হারিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম।
পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ১২টার দিকে জুনায়েদ বাসা থেকে বের হয়। ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিলো না। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে ভাটির সময় বলেশ্বর নদের চরে একটি হাত দেখতে পায় নদের পাড়ের বাসিন্দারা। তার সম্পূর্ণ দেহ ছিলো পলিমাটি দিয়ে আবৃত। প্রথমে তারা ভেবেছিল নদীর চরে হয়তো কোনো পুতুলের হাত হবে। কিন্তু কাছে গিয়ে হাত টেনে তুলে দেখে শিশুর মরদেহ।
বার্তা বাজার / ডি.এস