সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা ও সময় টেলিভিশনের কক্সবাজার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যাচেষ্টা কারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।

আজ বেলা ১১ টায় বরগুনার সিরাজ উদ্দিন সড়কে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিক নেতারা দাবী করেন, সঠিক সাংবাদিকতা করতে গিয়ে প্রতিনিয়তই কুচক্রি মহলের রোশানলে পড়তে হয় সংবাদকর্মীদের।

বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দুজন গ্রেফতার হলেও বাকিরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে এদিকে কক্সবাজারে পুলিশ সুপারে কার্যলয়ের নিকটে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলক হত্যা চেষ্টা চালানো হয়েছে, অথচ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারতো দুরে থাক সনাক্ত করেতে পারেনি পুলিশ।

তাই দ্রুত হত্যাকারী ও হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেণ বিজয় টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জুলহাস মিয়া।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর