চট্টগ্রাম বন্দরে ফিলিপিনো নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটিতে জাহাজের হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে মৃত্যু হয়েছে এক বিদেশি নাবিকের।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, বন্দরের চার নম্বর জেটিতে অবস্থানরত এমভি টালিয়া এইচ জাহাজ থেকে নিচে পড়ে ফিলিপিনো নাবিক জোয়েলু ডি বেরান্ডার (৩৫) মৃত্যু হয়।

ওমর ফারুক আরও বলেন, বন্দরের চার নম্বর জেটিতে কাঠ বোঝাই এমভি টালিয়া এইচ খালাসের জন্য অবস্থান করছিলো। নাবিক জোয়েলু ডি বেরান্ডা দুপুরে জাহাজের হ্যাচ কভার বন্ধ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। জোয়েলু ডি বেরান্ডাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে বেরান্ডার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর