রায়পুরে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী, প্রাণ নাশের ভয়ে থানায় জিডি

লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী মুজাহিদ হোসাইন। অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্ত চেয়ে আইনগত ব্যবস্থার দাবীও জানান তিনি।

আজ (সোমবার) সাংবাদিকদের অভিযোগের কপি দিয়ে এ দাবি জানান। এর আগে গত রোববার বিকেলে রায়পুর থানায় লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড শাহপুর ভূইয়া বাড়ীর মৃত ছিদ্দিক উল্যার ছেলে আফতাব উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মুজাহিদ।

অভিযোগে বলা হয় গত বুধবার (২সেপ্টম্বর) সকাল আনুমানিক ১০টায় তার ছোট ভাইয়ের লক্ষ্মীপুরস্থ ভাড়া বাসায় গিয়ে তাকে খোঁজে, না পেয়ে ছোট ভাইর স্ত্রীকে বিভিন্ন হুমকি দেয়। ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে মুজাহিদের ছোট ভাই রিপনকে মোবাইল ফোন করে এবং হুমকি দেয়। একইদিন বিকেলে রায়পুর উপজেলার উদমারায় গ্রামের বাড়ীতে গিয়ে তার চাচাদের না পেয়ে তার বৃদ্ধা মাকেও হুমকি দিয়ে আসে।

এবং মুজাহিদ ও তার চাচাদের কাছে মোটা অংকের টাকা দাবী করে ভিবিন্ন ভাবে তার পরিজনদের প্রাণনাশের প্রকাশ্য ভয়ভীতিে দখায়। তবে অভিযোগের বিষয় অস্বীকার করে অভিযুক্ত আফতাব উদ্দিন প্রথমে এমন কোন ব্যবসায়ী বা তার কোন চাচার সাথে পরিচয় বা সম্পর্কের কথা অস্বীকার করলেও পরবর্তীতে ব্যবসায়ীর এলাকায় ঘুরতে যাই এবং তার চাচার সাথে লেনদেন রয়েছে দাবী করে সাংবাদিকদের বলেন আমার আঙ্কেল হাফেজ খলীল ওই ব্যবাসায়ীদের নিকট ২ কোটি ২০লাখ টাকা পাবেন তা আদায় করার জন্যই আমি চেষ্টা করছি।

রায়পুর থানার কর্তব্যরত কর্মকর্তা মনির হোসেন জানান, মুজাহিদ হোসাইন নামে একজন ব্যবসায়ী রায়পুর থানায় এঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর