বগুড়ার সোনাতলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সোনাতলা উপজেলার মধুপুর ও কাতলাহার গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে সিয়াম হোসেন (১০) এবং কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭)।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে উপজেলার মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিলেন সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এসময় বজ্রপাতে দুজনই মারাত্মক দগ্ধ হওয়ায় তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল ৯ টার দিকে কাতলাহার গ্রামের পাশে বুড়ারদহ খালে ব্রীজের নীচে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস