অনলাইন ক্লাসে শিক্ষিকার মৃত্যু

বিশ্বে মহামারী করোনা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। আর এই অনলাইন ক্লাসেই এবার ঘটল মর্মান্তিক ঘটনা। অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, মৃত ওই শিক্ষিকার নাম পাওলা দি সিমোন। তিনি আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক ছিলেন।

ডেইলি মেইল আরও জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন মৃত সেই শিক্ষিকা। আগস্টের শেষের দিকে করোনায় আক্রান্ত হন পাওলা। সেপ্টেম্বরের শুরুতে তার মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। তবে করোনায় আক্রান্ত হওয়ার পরও ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন তিনি। জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন পাওলা। এবং এই ক্লাস চালাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর