পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ইলিয়াস আলী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার অমরখানা ইউনিয়নের নরদেব পাড়া গ্রামের মোঃ জেরিন আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ইলিয়াস বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের কাছে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা ইলিয়াসকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ পুকুরের পানিতে পড়ে ইলিয়াস নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস