নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত করা হয়েছেন তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী।
বিস্ফোরণের ঘটনায় তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে এই ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
আজ (সোমবার) তাদের বরখাস্ত করা হয় এবং সাথে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।
তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনার পর জি এম আব্দুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত টিম গঠন করা হয়েছেছে। ইতিমধ্যে সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে তা বের করার জন্য সেখানে এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এছাড়া মসজিদের সামনের রাস্তা জলাবদ্ধতা নিরসন করতে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
কেএস/বার্তাবাজার