ফরিদপুরের বোয়ালমারীতে আমীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমীর হোসেনের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। পেশায় সে একজন কৃষক।
এ ঘটনায় আমীর হোসেনের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেছে। মামলা নম্বর ৩০।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, আমীর হোসেনের বাড়ি যশোর জেলার বাড়ানা মোল্যা পাড়া। সে বোয়ালমারী ঠাকুরপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের মেয়েকে বিয়ে করে। আমীর হোসেন বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকে কৃষি কাজ করতো। আজ ভোরে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ির পাশে একটি লাটিম গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘আমীর হোসেন পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোমবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার / ডি.এস