বিসিবি আগেই জানিয়েছে, ঢাকায় অবস্থানরত জাতীয় ক্রিকেটারদের করোনা টেস্ট শুরু হচ্ছে আজ(সোমবার)। তাই আর দেরী করেনি বিসিবি। বোর্ডের সাহায্য-সহযোগিতা এবং বারডেমের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জাতীয় ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়েছে আজ সকালে। যা শেষ হয়েছে বিকেল ৩টায়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আজ (সোমবার) সারাদিনে বারডেমের কর্মীরা ৭ সাপোর্টিং স্টাফসহ মোট ২৪ জনের করোনা পরীক্ষা নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছেন ১৭ ক্রিকেটার।’
তবে কোন ১৭ ক্রিকেটারের নমুনা নেওয়া হয়েছে তা জানাননি দেবাশীষ চৌধুরী। শুধু জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির পক্ষ থেকে তাদের কাছে এক ঝাঁক ক্রিকেটারের নাম দেয়া হয়েছে। সেই বহরের সংখ্যা কতজনের? তারা কারা? সেটা তিনি অবস্থানগত কারণেই জানাতে অপাররগতা প্রকাশ করেছেন।
কেএস/বার্তাবাজার