টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক মসজিদের পাশে ঢাকাই চলচ্চিত্রের অশ্নীল সময়ের নায়িকা মুনমুনের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। গত ৪ সেপ্টেম্বর উপজেলার
উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে কুরুচিপূর্ণ এ নাচের আসর বসানো হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে। কেউ কেউ লিখেছেন, অর্থ উপার্জন করতে হলেই কী মানুষ ধর্মের কথা ভুলে যায়?
চিত্রনায়ক শ্রাবণ শাহ লিখেছেন, এত অসংখ্য সুপার ডুপার হিট ব্যবসা সফল চলচ্চিত্রের নায়িকা, অথচ আজকের এই ভিডিওটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, আপনার টাকার কি এতই প্রয়োজন ছিল? শেষ পর্যন্ত এই ভাবে ছিঃ ছিঃ ছিঃ!
এ প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা। মসজিদের সামনে এমন নাচ মোটেও কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।
মসজিদের পাশে নায়িকা মুনমুনের কুরুচিপূর্ণ নাচের ভিডিও ভাইরাল
মসজিদের পাশে নায়িকা মুনমুনের কুরুচিপূর্ণ নাচের ভিডিও ভাইরাল বিস্তারিত জানতে – http://bartabazar.com/archives/210186
Gepostet von Barta Bazar am Montag, 7. September 2020
বার্তাবাজার/এসজে