প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের প্রাণহানী হয়েছে। যার মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৪২ জনে। এসময়ের মধ্যে নতুন করে আরও শনাক্ত হয়েছে ২২০২ জন। যার ফলে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জন
আজ (সোমবার) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৮ জন এবং মোট সুস্থ ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন। মারা যাওয়ার রোগীদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৫১৬ জন কোভিড রোগীর মৃত্যু হলো।
বার্তাবাজার/এসজে