মহম্মদপুরে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে বাড়ির পাশে অপরিত্যক্ত পুকুরে পানিতে ডুবে ধলামিয়া (৩৫) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। নিহত ধলামিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আমিনউদ্দিন মুন্সির ছেলে।

নিহতের বড় ভাই মোস্তাক মুন্সি জানান, সোমবার সকালে কাজের প্রয়োজনে পুকুরে গেলে সেখানে মৃগী রোগে আক্রান্ত হয়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। এ ঘটনার পর থেকে বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে অপরিত্যক্ত একটি পুকুরে তাকে ভাসতে দেখা যায়। বাড়ির লোকজন দেহটি ওপরে তুলে আনলেও ততক্ষণে সে মারা যায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, এ বিষয়ে আমাদের কেউ কিছু জানায় নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। নিহতের খোঁজখবর নিবেন বলে তিনি জানিয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর