পাকিস্তানে গাঁজা ব্যবহারকে বৈধ ঘোষণা

পাকিস্তানে গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। এখন থেকে দেশটির মানুষজন বিভিন্ন প্রয়োজনে চিকিৎসার উদ্দেশ্যে গাঁজা ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।

ইন্ডিয়ান টাইমসের এক খবরে বলা হয়, শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজাসংশ্লিষ্ট পণ্যের ব্যবহার এবং দেশ কীভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরে টুইট করেন পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রথমবারের মতো চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। সরকারের এ সিদ্ধান্ত জনগণকে আশাহত করলেও অনেকে একে স্বাগত জানিয়েছেন। এ ধরনের সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের পথে পাকিস্তানের অগ্রসর হওয়ার প্রশংসাও করেন তারা।

কানাডাসহ আরও কয়েকটি দেশ আগেই চিকিৎসা খাতে ব্যবহারের জন্য গাঁজার বৈধতা দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হলো পাকিস্তানও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর