ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে প্রকাশিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সারাদেশে একযোগে এ ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে পাশের হার ৯৭.২৬ শতাংশ।
এর আগে উপ-উপাচার্যের অফিস কক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ।
তিনি জানান, এবার ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় প্রায় ২১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন এবং ২০৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়।
এছাড়া ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) এ পাওয়া যাবে বলে ও জানান তিনি।
এদিকে ফল হস্তান্তর কালে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বার্তাবাজার/অমি