করোনা পরিস্থিততে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে চুক্তিবদ্ধ পূর্ব তিমুরের ফটবলার পেদ্রো হেনরিক ওলিভেরাকে টানা দুই মাস বেতন দিতে পারেনি দেশের অন্যতম ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। তাই চুক্তিমত টানা দুই মাস বেতন দিতে না পারায় ওই ফুটবলার জাস্ট ক্লজের আওতায় ক্ষতিপূরণ চেয়ে ফিফায় অভিযোগ করেছেন।
ফিফাও তা আমলে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে জরিমানা করেছে ৯৬ হাজার ডলার। এই অর্থ তারা ১৪ সেপ্টেম্বরের মধ্যে না দিলে তিন মৌসুম ট্রান্সফার রেজিস্ট্রেশনে নিষিদ্ধ থাকবে ক্লাবটি। অর্থাৎ এই সময়ে তারা কোনো ফুটবলারের দলে নিতে পারবে না। অবশ্য শেখ রাসেল এই অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে।
পেদ্রো অবশ্য তিন কোটি টাকা দাবি করেছিল। শেখ রাসেলের সাথে পেদ্রোর চুক্তি ছিল জুলাই পর্যন্ত। করোনায় খেলা মার্চে বন্ধ হয়ে যাওয়ায় চুক্তি অনুযায়ী দুই মাসে চুক্তি বাতিল করতে পেরেছে ক্লাব। তবে বাকি মাসের টাকা দিতে হয়েছে। সাথে জরিমানা। পেদ্রোর বেতন ছিল মাসে ১৪ হাজার ডলার।
বার্তাবাজার/এসজে