বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আজ (সোমবার) দুপুরে কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রতিবেদন গ্রহণ করে ঘটনার পরম্পরা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনা সরেজমিন তদন্ত করে কারণ, উৎস এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয়সহ সার্বিক বিষয় বিশ্লেষণ করে তদন্ত কমিটিকে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত রিপোর্ট আমার কাছে মাত্র এলো। এর ভেতর কী লেখা আছে, কী উল্লেখ আছে আমরা তো জানি না কিছু। আমরা বের করে নেই, আমরা এগুলো স্টাডি করি, তারপরে আপনাদের জানাতে পারব।”
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।
বার্তাবাজার/এসজে