দেশে করোনাভাইরাস আরও ভয়াবহ রুপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেজন্য সবাইকে আরও সচেতন হয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ (সোমবার) সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, অনেক দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি, যেকোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরো বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা বলা যাচ্ছে না। রোববার গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশ এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে করোনা ভাইরাসের রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ।
বার্তাবাজার/এসজে