দেশে রাজনীতির পরিবর্তন জরুরী: মির্জা ফখরুল

দেশে রাজনীতির পরিবর্তন জরুরী বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বে রাষ্ট্র চিন্তা, অর্থনৈতিক চিন্তা, দর্শন, সমাজনীতির একটা পরিবর্তন আসবে বলে তিনি ধারণা করছেন। তবে কি পরিবর্তন আসবে তা তিনি জানেন না।

আজ (সোমবার) রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এই কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, মানুষের বেঁচে থাকার জন্য, তার বেঁচে থাকার নিশ্চয়তার জন্য, সবশেষে মানুষের সাংবিধানিক যে অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য। আজকে এই মহামারির সময়ে কতগুলো খাতে ব্যয় করা হচ্ছে। এগুলো কিন্তু ব্যয় করার প্রয়োজন নেই। কোথাও কোন জবাবদিহিতা নেই।

টিআইবির দেয়া বক্তব্যকে উল্লেখ করে তিনি বলেন, এই মহামারিতে বাংলাদেশে যতোটা দুর্নীতি হয়েছে এমন দুর্নীতি মনে হয় পৃথিবীর কোথাও হয়নি। মিনিমাম যে বিবেক বা মানুষের জন্য যে মিনিমাম ভালোবাসা দরকার সেটা পর্যন্ত তাদরে নাই।

মির্জা ফখরুল বলেন, দেশের এই অবস্থা কি শুধু বিএনপির সমস্যা? না বাংলাদেশের সমস্যা। আপনার অধিকারের যে নিশ্চয়তা, আপনার আদালতের যে স্বাধীনতা এটা কি শুধু আমাদের বিএনপির সমস্যা? এই সমস্যা দেশের সব মানুষের। এই যে আপনাদের প্রেসের কথাই চিন্তা করেন। আপনারা না বললেওতো আমরা জানি। কিভাবে আপনাদের প্রেসকে নিয়ন্ত্রণ করা হচ্ছেে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর