চলে গেলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জিয়াউদ্দিন তারিক আলী করোনায় আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জিয়াউদ্দিন তারিক আলীর ভাগনি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালিহা আহমেদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি বলেন, ‘দুই সপ্তাহের বেশি সময় ধরে করোনা আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।’দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘উনি মরণোত্তর দেহদান করে গেছেন। কিন্তু করোনা রোগীর দেহদান করা যাবে কি-না? এই ব্যাপারে ওনার পরিবার ও চিকিৎসকেরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর