রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৯৬৪ পিস ইয়াবা, ১৫১ গ্রাম হেরোইন, ১১ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।
বার্তাবাজার/অমি