ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর মুক্তিযোদ্ধা বাবার উপর নির্মম হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন।

সোমবার উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্মা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে ঘুমন্ত অবস্থায় গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাস ভবনে প্রবেশ করে নৃশংস হামলা চালানো হয়।

হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও সন্তান কমান্ড মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছাত্তার, সাবেক কমান্ডার হাবিবুর রহমান হলুদ, সাবেক ডিপুটি কমান্ডার আবদুল হাই প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর