ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওপর দুষ্কৃতিকারীর হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হওয়ায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে এইচডিইউতে (হাই ডিফেন্ডেন্সি ইউনিট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের মেডিক্যাল বোর্ড।

আজ সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো এবং স্থিতিশীল।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর