কক্সবাজারের টেকনাফে ১লাখ ১০ হাজার পিস পরিত্যাক্ত ইয়াবা জব্দ করেছে ২বিজিবি। এঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার ভোর সাড়ে চার টার দিকে উপজেলার সাবরাং ইউনয়নের খুরেরমুখ এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার হতে একটি ইয়াবারচালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ এলাকায় বিজিবি জওয়ানরা অবস্থান নেয়। এসময় বস্তা কাঁধে একজন ব্যক্তি সাগর থেকে মেরিনড্রাইভের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে ১লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/অমি