অবৈধভাবে ফুটপাত দখল করা নির্মাণসামগ্রী নিলামে দিলেন ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে। সে সময় অভিযানে আশেপাশের বেশ কয়েটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে এ অভিযান পরিচালিত হয়।

ওই সড়কে ফুটপাত দখল করে একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য রড রাখা হয়। ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ সেখানে কাউকে তত্ত্বাবধায়ক হিসাবে না পেয়ে প্রথমে নিলামে ডাক দেন। একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয়ল দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং সেখানে ২০ টন রড রাখার অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। তখন স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। মাহমুদ মোল্লা নামে নিলামে অংশগ্রহণকারী একজন সব রড এবং রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে আরও সাত হাজার টাকা ট্যাক্স-ভ্যাট বাবদ দেন মাহমুদ মোল্লা।

আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না।’

প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর