করোনা শনাক্তের সংখ্যা বিবেচনায় বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতের নাম। আজ (সোমবার) দেশটির স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্যমতে নতুন করে দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছে আরও ৯০ হাজার ৮০২ জন।
নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। বিপরীতে ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার ৫২১ জন। ফলে সবচেয়ে বেশি আক্রান্ত নিয়ে বিশ্বের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরই এখন ভারতের অবস্থান। যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬২ রাখ ৭৬ হাজার ৩৬৫ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের চেয়ে প্রায় ৭০ হাজার বেশি আক্রান্ত নিয়ে এগিয়ে আছে ভারত। ব্রাজিল তাদের সর্বশেষ শনাক্ত রোগীর সংখ্যা সোমবারই ঘোষণা করবে।
মোট এক লাখ ৮৮ হাজার ৯৮১ মৃত্যু নিয়ে এ তালিকায়ও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট মৃতের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬৫০ জন।
বার্তাবাজার/এসজে