বগুড়ায় সাংবাদিকের বাবার উপর হামলা, আটক ১

বগুড়ার গাবতলীতে সাংবাদিকের বাবার উপর হামলার ঘটনায় আপু মিয়া নামের ১ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার নাড়ুয়ামালা বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক আপু মিয়া উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামের ফকির মাহমুদ প্রমানিকের ছেলে।

জানা যায়, বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক উত্তর অঞ্চলের খবর’ পত্রিকার স্টাফ রিপোর্টার আজাদুর রহমানের বাবা প্রাণী চিকিৎসক আব্দুল মোত্তালেবকে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১আগস্ট) আনুমানিক সকাল ৬ টায় হামলা করে দুর্বত্তরা। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় গাবতলী মডেল থানায় শুক্রবার (৪আগস্ট) ৬ জনকে আসামী করে মামলা করেন সাংবাদিক আজাদুর রহমান। পরে রবিবার রাত ৯ টায় নাড়ুয়ামালা বাজার থেকে আসামী আপু মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া জানান, আমরা ১ জনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর