হস্তান্তরের আগেই ফাটল ধরল নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ভবনে

কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় দুর্যোগে আশ্রয়ের জন্য নির্মিত ভবন হস্তান্তর করার আগেই ফাটল ধরেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ উঠছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার যুক্তিখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত এই ভবনের নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

জানা যায়, উপজেলার যুক্তিখোলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০১৮/১৯ অর্থ বছরে ২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র’র দ্বিতল ভবন নিমার্ণ করা হয়। মাস দুয়েক আগে মেসার্স হাফিজ এনড ব্রাদার্স এই ভবনের নির্মান কাজ শেষ করে। কিন্তু গত জুলাইয়ে ভবনটির ছাদ ও দেয়ালে দেখা যায় ফাটল। এরপর প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তার নজরে বিষয়টি আনা হলে ঠিকাদারী প্রতিষ্ঠান ফাটলে প্রলেপ দিয়ে দেয়।

স্থানীয় লোকজন জানান, ভবনটি নির্মাণ করায় ব্যবফার করা হয়েছে খুবই নিম্নমানের সামগ্রী। ফাটলে প্রলেপ দিলেই সব কিছুর সমাধান হয়ে যায় না। এই ভবন এক হন ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার রেজাউল হাফিজ রেসিম বলেন, ভবন করলে তাতে ফাটল দেখা দিতেই পারে। এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় না।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনে ফাটল দেখা দিয়েছে। আমি সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলেছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর