মেহেরপুর ডিবি পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিলসহ আটক ৩

মেহেরপুরে পৃথক অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা ডিবি পুলিশের এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর থানাধীন আশরাফপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, আশরাফপুর পশ্চিম পাড়ার মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ তাজউদ্দীন(৪২) ও পার্শ্ববর্তী আশরাফপুর ক্লাব পাড়ার মৃত নেহাত মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম(৪০)

অপরদিকে রাত দশটার সময় গাংনী উপজেলার শেওড়াতলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে রাজু আহমেদ-এর দোকানের সামনে থেকে এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ১০ বোতল ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম বেল্টু(২৬) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করে ডিবি পুলিশ। আটক আশরাফুল ইসলাম বিল্টু শেওড়াতলা গ্রামের মো: সেন্টু মিয়ার ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ‘বার্তা বাজার’কে জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর