গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্ললাহ চৌধুরী বলেছেন, তারেক রহমান যে দেশে আসতে পারে না, তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা ঠিক কাজ নয়। এটা ভুল কাজ। আমি যদি হতাম খালেদা জিয়াকে দেখার পর প্রথম কথাই বলতাম এটা আপনার ভুল কাজ। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সব কিছুর সাথে তারা (বিএনপি) অজুহাতটা একটু বেশি দিচ্ছেন। যেভাবে তারা সামনের দিকে এগুচ্ছে এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন হয় না। কবরের দোয়া দিয়েও হয় না। আজকে জীবিত মানুষ দিয়ে আন্দোলন করতে হবে। এই জিনিসগুলো মনে রাখার ব্যাপার আছে।
তিনি আরও বলেন, আমি বারবার বলছি বিএনপির লোকদের বঙ্গবন্ধুর আত্মজীবনী বাধ্যতামূলকভাবে পড়া। তাদের এটা বাধ্যতামূলকভাবে পাঠ্যসূচিতে নেওয়া উচিত। তাহলে বুঝতে পারবে বঙ্গবন্ধুর জীবনটা কি রকম ভাবে গেছে। আজকে আমাদের তার প্রতি (বঙ্গবন্ধু) ভক্তি শ্রদ্ধার কারণটা কি? বঙ্গবন্ধুর ভুল-ভ্রান্তি সবদিক দেখেছি। সব কিছু যোগ বিয়োগ করলে তার প্রতি ভক্তি শ্রদ্ধার দিকটাই বেশি।
বার্তাবাজার/এসজে