প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হেইশেন জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়ে এখন দ. কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের দিকে এগোচ্ছে টাইফুনটি। যার প্রভাবে ১০টি বিমানবন্দরের তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়া।
জানা যায়, হেইশেনের তাণ্ডবে জাপানের প্রায় সাড়ে ৪ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে যে পরিমাণ ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হয়েছিল তার চেয়ে তুলনামূলক কম ক্ষতি হয়ে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।
জাপানের টিভি চ্যানেল এনএইচকে জানায় ৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে একটি আশ্রয়কেন্দ্রের জানালার কাঁচের আঘাতে চারজন আহত হয়েছেন। টাইফুনের সম্ভাব্য গতিপথের এলাকা থেকে ৮০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে জাপান সরকার। বন্ধ করে দেওয়া হয় কলকারখানা।
এদিকে টাইফুন ‘হাইশেনের’ কারণে টাইফুন ‘মাইসাকের’ সময় ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে জাপানের কোস্টগার্ড। গত বুধবার ৪৩ জন নাবিক ও ৬০০০ গরু নিয়ে ‘গালফ লাইভস্টোক-১’ নামের ওই কার্গো জাহাজটি নিখোঁজ হয়। এখন পর্যন্ত তিন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বার্তাবাজার/এসজে