চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের বিরুদ্ধে হকার নেতার কলার চেপে ধরে মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বন্দর নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভাইরাল হলে তাতে দেখা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেনের শার্টের কলার ধরে তাকে ঘুষি মারার হুমকি দেনন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
তবে এ বিষয়ে জানতে চাইলে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘হকার্স বসবে ফুটপাতে, যদি কেউ রাস্তায় বসে, গাড়ি চলবে কোথায়?’
এ বিষয়ে আবদুল বাতেন বলেন, প্রশাসক বলেছিলেন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হকাররা বসতে পারবেন। নিচে (সড়কে) বসতে নিষেধ করেছিলেন। জুতার দোকান আগে থেকে যেগুলো আছে সেগুলো তো আর উচ্ছেদ করা যাবে না। তিনি বলেন, এখান থেকে তাদের উচ্ছেদ করা হলে তারা যাবে কোথায়? এ কথা বলার পরপরই তিনি আমাকে মারার জন্য উদ্যত হয়ে ওঠেন। শার্টের কলার চেপে ধরেন এবং পুলিশে দেওয়ার জন্যও বলেন।
বার্তাবাজার/এসজে