না’গঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে

নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামের আরও একজন মারা গেছেন। তাকে নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ২৬ জনে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডা. সামন্ত লাল সেন জানান, রাতে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর