ইউএনও ওয়াহিদার বাবার কোমরের নিচের অংশ অবশ

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের কোমরের নিচের অংশ থেকে অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া জানান। তবে এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বলেও তিনি জানান।

তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ওমর আলীর শেখের ডায়াবেটিস আছে। ঘটনার সময় তার ঘাড়ে আঘাত পাওয়ায় স্পাইনাল কর্ডে আঘাতটি গুরুতর হয়। সেক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে ।তবে তার অবস্থার ‘দিন দিন উন্নতি হচ্ছে।’

ওমর আলী শেখের ছেলে শেখ ফরিদ উদ্দিন বলেন, “বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তির পর থেকে আমার বাবার এ সমস্যা দেখা দেয়।”

উল্লেখ্য, গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরের সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর