না’গঞ্জে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫, বাকিরাও শঙ্কামুক্ত না

নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবুল বাশার মুন্না নামের আরও একজন মারা গিয়েছেন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ্ল ২৫ জনে। আজ (রোববার) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেনশেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ‘আবুল বাসার মুন্নাসহ এখন পর্যন্ত ২৫ জন মারা গেছে বিস্ফোরণের ঘটনায়। এ ছাড়া আরো যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থাও খুব বাজে। কেউ শঙ্কামুক্ত নয়।’

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৫ মুসল্লির মৃত্যু হয়েছে।এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর