২ দিন ধরে নিখোঁজ পাকুন্দিয়ায় মাদ্রাসা ছাত্র রোহান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রোহান মিয়া (১৪) ২ দিন ধরে নিখোঁজ হয়েছে। সন্ধান চেয়ে তার মা শরিফা খাতুন পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছে।

জানা গেছে, জাঙ্গালিয়া এলাকার মৃত বাবর আলীর ছেলে রোহান হর্শি বানিপাট্টা হাফেজিয়া মাদ্রাসা থেকে শিক্ষার্থী গত শনিবার বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। তারপর আত্মীয়-স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও আর পাওয়ায় গেলে আজ (সোমবার) পাকুন্দিয়া থানায় তার মা শরিফা বেগম একটি সাধারণ ডায়রি করেন।

ছেলেটির বিবরণ- উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং-ফর্সা, স্বাস্থ্যঃ শ্যামলা
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো চেকের লুঙ্গি ও নীল গ্যাঞ্জি। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান তাহলে তার মা (শরিফা খাতুন- ০১৭৫৭৪০৫৩২৯) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর