চসিককে গৃহকরের বকেয়া ১ কোটি ২০ লাখ টাকা দিল চমেক

চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) বকেয়া গৃহকর বাবদ ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজনের নিকট চেক তুলে দেন চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম।

চসিক প্রশাসক সুজন বলেন, চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অবদান অতুলনীয়। করোনাকালেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সকল প্রকার রোগীদের যেভাবে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। তা মানবতার অনন্য নিদর্শন হয়ে থাকবে।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবার মান আরও উন্নত এবং দালালদের দৌরাত্ম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে বলেন, দালালদের দৌরাত্ম বন্ধ করলে ও হাসপাতালের আরো মান উন্নয়ন করলে নগরবাসীর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বিরাট আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে।

হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, চসিক প্রশাসক সুজন যেভাবে নগরীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তা দেখে সবাই মুগ্ধ। এমতাবস্থায় হাসপাতালের নিকট প্রাপ্য বকেয়া গৃহকরের টাকা নগরীর উন্নয়নে কাজে আসবে বলে আমাদের আশা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর