ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাঁর মুক্তিযোদ্ধা বাবার উপর নির্মম হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন। রোববার উপজেলা পরিষদের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্মা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে ঘুমন্ত অবস্থায় গত ২ সেপ্টেম্বর রাতে সরকারি বাস ভবনে প্রবেশ করে নৃশংস হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে রোববার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে “ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকবৃন্দ” ব্যানারে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল হাদী, স্বেচ্ছাসেবক এমএম ফারুখ, আরকে রাজু, জেনিফ, মোঃ ইসহাক, নানক, জহিরুল ইসলাম, আল আমিন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর