মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেরোইনসহ এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সংলগ্ন রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে ১ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল দেওয়ানের ছেলে কুদ্দুস দেওয়ান ও বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের মিলন হোসেন মাঝি এর স্ত্রী হাসিনা বেগম।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আসামীদের ১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হবে। আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বার্তা বাজার / ডি.এস