শ্বশুর-শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ (ভিডিওসহ)

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে পেঠানোর অভিযোগে তার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আলেয়া বেগম (৪৫) উপজেলার আমারগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামের ধলু মুন্সী (৫৫) স্ত্রী।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গৃহবধূর বাবা থানায় মামাওলা দায়ের করার পর আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান। উক্ত মামলায় গৃহবধূর শ্বশুর-শাশুড়ি ও চাচাশ্বশুর নূর মোহাম্মদকে আসামি করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গৃহবধূর সঙ্গে পারিবারিক বিষয়ে তার শাশুড়ির তর্ক হয়। এ সময় তাকে ছোট শিশুর সামনে নির্যাতন করেন তার শ্বশুর ধলু মুন্সী, শাশুড়ি আলেয়া বেগম ও চাচাশ্বশুর নূর মোহাম্মদ। ঘটনাটি গৃহবধূর মেয়ে মোবাইল ফোনে ভিডিও করে ফেইসবুকে আপলোড করে দেয়।

ওসি মাসুদুজ্জামান বলেন, শনিবার রাতে গৃহবধূর বাবা থানায় মামলা করলে শাশুড়ি আলেয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার গৃহবধূ বর্তমানে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

প্রবাসী ছেলের বউকে শ্বশুর-শাশুড়ির নির্যাতন ,শাশুড়ি গ্রেপ্তার

প্রবাসী ছেলের বউকে শ্বশুর-শাশুড়ির নির্যাতন ,শাশুড়ি গ্রেপ্তারSubscribe Our YouTube Channel – https://Youtube.com/BartaBazar

Gepostet von Barta Bazar am Sonntag, 6. September 2020

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর