র‍্যাবের অভিযানে জব্দ ১ লাখ ২৮ হাজার কেজি পলিথিন

রাজধানীর চকবাজারে ১ লাখ ২৮ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে র‍্যাব-৩ এর ভ্রাম্যামাণ আদালত। চকবাজারের সোয়ারিঘাট এলাকায় পরিচালিত এই অভিযানে পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানের ১০ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

আজ (রোববার) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর চকবাজারস্থ সোয়ারী ঘাটের ৩০ দেবীদাস ঘাট লেন পুলিশ বক্সের ঢাল থেকে যৌথভাবে এ অভিযান শুরু করে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

তিনি আরও বলেন, অভিযানকালে এ পর্যন্ত ৫টি প্রতিষ্ঠানে এসব অবৈধ পলিথিন তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর