এতিমখানা থেকে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে এমদাদিয়া দারুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা থেকে আবু মুসা (১০) নামের এক শিশু নিখোঁজ হওয়ার ৪ দিন পর এতিমখানার পাশের ক্যানেল (খাড়ি) থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) উপাজেলার শালখুরিয়া এলাকার ওই এতিমখানা থেকে নিখোঁজ হওয়ার পর আজ (রোববার) তার লাশ পাওয়া গিয়েছে।

জানা যায়, এই এতিমখানা মাদ্রাসায় বর্তমানে ৭৩ জন ছাত্র আবাসিকে অবস্থান করে। রোববার ভোরে ফজরের নামাজ পড়ার পর মক্তব বিভাগের ছাত্র আবু মুসা (১০) মাদ্রাসা থেকে উধাও হয়ে যায়। সে একই থানার বড়বাড়িয়া গ্রামের ভ্যানচালক শাহীনের পুত্র। সকালে মাদ্রাসার পার্শ্ববর্তী ক্যানেলের (খাড়ি) উপর শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মাদ্রাসায় সংবাদ দেন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা আবু মুসার লাশ শনাক্ত করার পর পুলিশে খবর দেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিনাজপুর পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর