দুধকুমার নদের তীরে স্থানীয়দের মানববন্ধন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে খনন, বাঁধ সংরক্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন নতুন স্লুইসগেট সংলগ্ন দুধকুমর নদের পাড়ে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে দুপুর ১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসী ছাড়াও এতে সংহতি প্রকাশ করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন সহ আরো স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।

গনকমিটির মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের,আহবায়ক সদস্য খন্দকার আরিফ, গণকমিটির রায়গঞ্জ শাখার সহসভাপতি আব্দুল মান্নান প্রধান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ খান, জেলা প্রধান স্বেচ্ছাসেবক ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেল প্রধান স্বেচ্ছাসেবক (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, রায়গঞ্জ ইউনিয়ন প্রধান স্বেচ্ছাসেবক মোজাম্মেল হক দুদু প্রমুখ।

বক্তারা বলেন, দুধকুমর নদ কিছুদিন আগেই খনন করা হয়েছে।তবে সেখানে যে পরিমাণ দ্বায়িত্বে অবহেলা হয়েছে তা বলাই বাহুল্য। যার ফলে নদীভাঙ্গনে চরধাউরারকুটি গ্রাম লাখ লাখ টাকার সম্পদ হারিয়ে এখন নিঃস্ব। মাঝিটারী থেকে চরধাউরারকুটি পর্যন্ত বিলুপ্ত প্রায় বাধটি সংরক্ষণের দাবী জানান তারা।

সেই সাথে মানববন্ধন থেকে বন্যা ও নদীভাংগনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য পুনর্বাসন ও সরকারি সহায়তা দাবী করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর