বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক(অবসরপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুব।

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজ রবিবার (৬ সেপ্টম্বর) বশেমুরবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য হিসেবে ড.এ কিউ এম মাহবুব দায়িত্ব গ্রহনের পর প্রথম পদচারন করেন। এ একই দিনে দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে তিনি কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড.মো. শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হিরা,প্রক্টর ড. রাজিউর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, পাটগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিব মুন্সি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর