দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকলে দেখা আমুল পরিবর্তন

রাজশাহী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক বছর আগেই ছিল নানান অনিয়ম দুর্নীতি কিন্তু ডাঃ আসাদুজ্জামান হাসপাতলে যোগদান করার পর থেকেই হারিয়ে গেছে এসব অনিয়ম। এবং হাসপাতলটিতে ফিরে এসেছে শৃঙ্খলা,বেড়েছে চিকিৎসা সেবার এমনটি মনে করছেন দুর্গাপুরের সাধারন মানুষ।

এছাড়াও হাসপাতালে ঢুকলেই দেখা যেত অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ডের লম্বা সিরিয়াল এছাড়াও হাসপাতলে দেখা যেত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। কিন্তু টিএইচও ডাঃ আসাদুজ্জামান হাসপাতলে যোগদান করার এক দিন পরেই বিলুপ্ত করে দিয়েছে হাসপাতাল থেকে ১০ বছরে গড়ে ওঠা অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড।

এছাড়াও হাসপাতাল প্রবেশ করতে নিষেধ করে দিয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের খোজ নিয়ে জানাযায় ডাঃ আসাদুজ্জামান হাসপাতালসহ ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও রেখেছে কঠোর নজরদারি এবং দিয়ে যাচ্ছে কঠোর নির্দেশনা।

এছাড়াও তিনি হাসপাতালে যোগদান করার পর থেকেই হাসপাতাল দালাল ও তদবির মুক্ত ঘোষণা করেছেন,এ ঘোষণা করার পর থেকেই স্থানীয় একটি কুচক্রী মহল ডাঃ আসাদুজ্জামানের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তা করেও থামিয়ে রাখতে পারেনি তার কাজের গতিকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জানান, হাসপাতালকে নতুন ভাবে সাজিয়ে নিয়েছি কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহলের কারণে অনেকটা পিছনে পড়ে গেছি। আগামী দিনে স্বাস্থ্য কমপ্লেক্স কে আরো উন্নত করে তুলবো যেন দুর্গাপুরের সাধারণ মানুষ হাতের নাগালেই পান তাদের চিকিৎসাসেবা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর