শরণখোলার পাঁচরাস্তার মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ

বাগেরহাটের শরণখোলার পাঁচরাস্তার মোড় এলাকায় ফুটপাথ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

উচ্ছেদ হওয়া দোকানীরা হচ্ছেন, ফল ব্যাবসায়ী মোঃ রুবেল তালুকদার, কনফেকশনারীর মালিক রবিউল গাজী, চা বিক্রেতা শামিম খান, শামিম মোল্লা ও শহিদুল ইসলাম। এসব দোকানীরা দোকান ভাড়া নিয়ে তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিল।

ইউএনও জানান, সরকারী ফুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরী করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর