গ্রেফতার হলেন ভারতীয় অভিনেত্রী রাগিনী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে বলিউডে মাদকের প্রাচুর্যতার প্রসঙ্গ উঠে এসেছে। মাদক পাচারে জড়িতদের অনেক সেলিব্রেটির নাম জানা যাচ্ছে। আর সেই সূত্রে ভারতের অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল।

এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দফতরে নিয়ে গেলে গ্রেফতার দেখানো হয় এ অভিনেত্রীকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর